1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

‘ফাটল সৃষ্টির চেষ্টা করে লাভ নেই, আমরা সবাই এক পরিবার’

  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৫ Time View

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে সংসদ সদস্য ও বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করেন, তারা সবাই একটি পরিবার। আমাদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করে কোনো লাভ হবে না। যেকোনো মূল্যে দলের ঐক্য বজায় রাখা হবে এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে রাঙ্গুনিয়ার মানুষের সুরক্ষায় কাজ করতে হবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার বেতাগী ইউনিয়নের ঢেমিরছড়া ফলাহাজীর বাড়ি প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নেতৃত্বের আড়ালে থেকে যারা এখনো চালের ডাকাতি, টিন চুরি, চাঁদাবাজি কিংবা অবৈধ বালু ও ড্রেজার ব্যবসার সঙ্গে জড়িত, তাদের সবাইকে চিহ্নিত করা হয়েছে। বিগত তিন মাসেও যারা বহাল তবিয়তে এসব অপকর্ম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তাদের প্রতিহত করার দায়িত্ব সাধারণ জনগণের। আইনের ঊর্ধ্বে কেউ নন, কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।

বেতাগী ইউনিয়ন বিএনপির নেতা মো. খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সংগঠক ও সাবেক ছাত্রদল নেতা মো. ইসহাক। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানও করেন তিনি।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ইউনুছ চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আজম খান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক লায়ন শওকত আলী নূর, বেতাগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. হারুন।

সভা সঞ্চালনা করেন বিএনপি নেতা আহমদ বশর, নুরুল আলম, নিজামুল হক চৌধুরী তপন, সোলেমান কালু, মো. ইলিয়াসসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা।

আলোচনা সভা শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews