1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বরিশালে অতিরিক্ত ভাড়া আদায়: বিআরটিএ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে শেষ পর্যন্ত ক্ষমা চাইলেন গোল্ডেন লাইন কাউন্টার ম্যানেজার

  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১৪ Time View

নিজস্ব প্রতিবেদক
বরিশালে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানার মুখে পড়েন নতুল্লাবাদ গোল্ডেন লাইন পরিবহনের এক কাউন্টার ম্যানেজার। পরে নিজের অনিয়ম আড়াল করতে গিয়ে তিনি বিআরটিএ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করলেও সেসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে না পেরে শেষ পর্যন্ত প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন।
জানা গেছে, সম্প্রতি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের ভিত্তিতে বরিশালে অভিযান পরিচালনা করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত গোল্ডেন লাইন পরিবহনের সংশ্লিষ্ট কাউন্টার ম্যানেজারকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানের পর জরিমানার ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই কাউন্টার ম্যানেজার সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে বিআরটিএ কর্মকর্তাদের বিরুদ্ধে অসদাচরণ ও অনিয়মের অভিযোগ তোলেন। বিষয়টি নিয়ে বিআরটিএর মোটরযান পরিদর্শক (ইন্সপেক্টর) সৌরভ শাহ অভিযোগগুলোর সত্যতা প্রমাণের জন্য তাকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানান।
পরবর্তীতে অভিযোগের পক্ষে কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হন কাউন্টার ম্যানেজার। এক পর্যায়ে তিনি তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন এবং বিআরটিএ কর্মকর্তাদের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি নেই বলে স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।
এ ঘটনায় পরিবহন খাতে শৃঙ্খলা রক্ষা ও যাত্রীস্বার্থে বিআরটিএর তদারকি কার্যক্রমকে আরও জোরদার করার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। তাদের মতে, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় কিংবা সরকারি দায়িত্ব পালনে নিয়োজিত কর্মকর্তাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ ছড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সংশ্লিষ্টরা বলছেন, গণপরিবহন ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকলে যাত্রীসেবার মান আরও উন্নত হবে এবং অনিয়মকারীরা নিরুৎসাহিত হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews