1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

‘অপরাধীদের যারা শেল্টার দেবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে’

  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১৮ Time View

‘অপরাধীদের যারা শেল্টার দেবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে’
গুজিকোনা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘সম্মাননা স্মারক’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, দেশের প্রত্যন্ত অঞ্চলেও মাদক এক ভয়াবহ রূপ ধারণ করেছে। নির্বাচনি প্রচারণায় গিয়ে আমি মা ও বোনেদের বুকফাটা আর্তনাদ শুনেছি, যাদের সন্তান কিংবা স্বামী মাদকের নেশায় পরিবারকে ধ্বংস করছে। এই আর্তনাদ আর শুনতে চাই না।

মাদক ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থান ও হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, অপরাধীদের যারা শেল্টার দেবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৩০ মে) বিকালে দুর্গাপুরের গুজিকোনা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের শিক্ষা ক্ষেত্রে অনন্য অবদান ও দীর্ঘদিনের নিষ্ঠাপূর্ণ সেবার স্বীকৃতিস্বরূপ ‘সম্মাননা স্মারক’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গুজিকোনা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের শিক্ষা ক্ষেত্রে অনন্য অবদান ও দীর্ঘদিনের নিষ্ঠাপূর্ণ সেবার স্বীকৃতিস্বরূপ ৩৯ জন শিক্ষক-শিক্ষিকাকে বিশেষ ‘সম্মাননা স্মারক’ প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রবীণ ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেওয়ার মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সাবেক শিক্ষার্থীদের এমন আয়োজন প্রবীণ শিক্ষকদের যেমন আবেগাপ্লুত করেছে, তেমনি শিক্ষক সমাজ ও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে অনুষ্ঠানে উপস্থিত সুধীজন আশা ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শুরুতে নিজের পারিবারিক ঐতিহ্য তুলে ধরে বলেন, আমার ঐতিহ্য, আমার ইতিহাস, আমার ব্যাকবোন হচ্ছেন আমার বাবা; যিনি একজন সাধারণ কৃষক ছিলেন। আমি কৃষকের সন্তান বলতেই স্বাচ্ছন্দ্যবোধ করি।

ডেপুটি স্পিকার সমাজের পিছিয়ে পড়া মানুষের অধিকার এবং কলমাকান্দা-দুর্গাপুরের বঞ্চনার ইতিহাস টেনে বলেন, এলাকায় কিষাণ কলেজ, পশু হাসপাতালসহ ঐতিহ্যবাহী অনেক প্রতিষ্ঠান ছিল, যা কালের বিবর্তনে হারিয়ে গেছে। আমরা দেশের সংবিধান স্বীকৃত মৌলিক অধিকারগুলো যতটুকু বেসিক প্রয়োজন, তাও এই জনপদে পাইনি। তিনি আশ্বাস দেন রাতারাতি সব পরিবর্তন সম্ভব না হলেও পর্যায়ক্রমে এই অঞ্চলে আরও উন্নত মানের স্থাপনা ও প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।

জনপ্রতিনিধিদের মিথ্যা প্রতিশ্রুতির সংস্কৃতির সমালোচনা করে তিনি বলেন, রাজনীতিবিদরা এসে আকাশকুসুম প্রতিশ্রুতি দেয়, আর জনগণ হাততালি দেয়। জনগণ যদি এসে বলে ‘এমপি সাহেব আকাশে চাঁদ লাগবে’, তবে অনেক নেতা বলবে ‘ওটাও এনে দেব’। আমি প্রথাগত ধারার রাজনৈতিক কর্মী নই। আমি যা করতে পারব, ততটুকুই বলব, আর যা বলব তা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করব।

মাদক নির্মূলে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের প্রতি কড়া নির্দেশ জারি করেন ডেপুটি স্পিকার। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করছে। আমি রাজনীতি করব, সমাজের নেতৃত্ব দেব, আর মাদক ব্যবসায়ী বা অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেব- তা হতে পারে না। অপরাধীদের যারা শেল্টার দেবে, তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমি অপরাধীদের প্রশ্রয় দিয়ে নিজের বিবেকের কাছে দায়ী থাকতে পারব না।

মাদকাসক্ত যুবকদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তিনি অতীতে নিজের ব্যক্তিগত উদ্যোগে ধর্মীয় ও সামাজিক মোটিভেশনের (চিল্লায় পাঠানো) উদাহরণও তুলে ধরেন।

নাগরিকদের দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দিয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে চলবে না। বাড়ির সামনের রাস্তাটি সরকার করে দেওয়ার পর আমরা কয়জন তার পাশে দুটি গাছ লাগাই? রাষ্ট্রের প্রত্যেক নাগরিক স্বতঃস্ফূর্তভাবে সমাজ পুনর্গঠনে এগিয়ে না এলে কোনো সমাজ বা রাষ্ট্র স্বাবলম্বী হতে পারে না। আজকে যারা শিক্ষার্থী, তোমাদেরও মনে রাখতে হবে তোমরাই দেশের নেতৃত্বে আসবে। সঠিকভাবে পড়াশোনাই হচ্ছে ছাত্রদের একমাত্র লক্ষ্য।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, উপজেলা ও বাকলজোড়া ইউনিয়নের রাজনৈতিক ব্যক্তি, গুজিকোনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী এবং এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পী ও স্থানীয় শিল্পীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews