1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বরিশালের কোথায় কখন ঈদ জামাত

  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১২ Time View

বরিশালে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে। সকাল ৮টায় অনুষ্ঠেয় এ জামাতে অংশ নেবেন বিভাগীয় এবং জেলা প্রশাসনের প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ জনসাধারণ।

এই ঈদ জামাতে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। এখানে মহিলাদের নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে বলে সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আকতার জাহান শিরিন জানিয়েছেন।

বরিশাল কেন্দ্রীয় জামে কসাই মসজিদে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত সকাল ৯টায়। জামে এবাদুল্লাহ মসজিদে সকাল ৮টায় প্রথম জামাত, দ্বিতীয় জামাত সকাল ৯টা ৩০ মিনিটে, সদর রোড বায়তুল মোকাররম মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

চরমোনাই মাদরাসা মাঠে সকাল ৮টায়, গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদে সকাল ৮টায়, নেছারাবাদ ছারছীনা দরবার শরীফে সকাল ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এ ছাড়া নগরীর শতাধিক মসজিদে সকাল ৮টা থেকে ১০টার মধ্যে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews