1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

পুকুরে ডুবে প্রাণ গেল নারীর

  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১১ Time View

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে শিরিনা বেগম (২৬) নামের এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ মে) ভোরের কোনো একসময় উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ছোট ছত্রগাছা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিরিনা বেগম ওই ইউনিয়নের সাদিপাড়া গ্রামের আনিছার রহমানের মেয়ে। তিনি স্বামীপরিত্যক্তা ছিলেন বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, শিরিনা বেগম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং প্রায়শই এদিক-সেদিক ঘোরাঘুরি করতেন। সম্প্রতি তিনি ছোট ছত্রগাছা গ্রামে তার মৃত নানা আব্দুর রহমানের বাড়িতে বেড়াতে আসেন। বুধবার সকালে সবার অলক্ষ্যে বাড়ির পাশে সোলাইমান মণ্ডলের পুকুরের পানিতে পড়ে ডুবে যান তিনি। পরে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইউনুস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে মারা যাওয়া শিরিনা বেগম মানসিকভাবে অসুস্থ ছিলেন।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুর রহমান জানান, ছোট ছত্রগাছা গ্রামে পুকুরের পানিতে ডুবে এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি একজন বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) নারী ছিলেন। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews