1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

২৫ নং ওয়ার্ডবাসীর প্রত্যাশার প্রতীক ত্যাগী বিএনপি নেতা কাওছার মোল্লা, কাউন্সিলর পদে আলোচনায়

  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৪ Time View

নিজস্ব প্রতিবেদক
বরিশাল মহানগরীর ২৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো: কাওছার মোল্লা দীর্ঘদিন ধরে রাজপথের পরীক্ষিত ও ত্যাগী নেতা হিসেবে রাজনৈতিক অঙ্গনে পরিচিত। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৭ বছরের শাসনামলে বিএনপির আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করতে গিয়ে তিনি একাধিকবার কারাবরণ, হামলা ও রাজনৈতিক মামলার শিকার হয়েছেন। নানা প্রতিকূলতা ও নির্যাতনের মধ্যেও তিনি দলীয় কর্মকাণ্ড থেকে পিছিয়ে না গিয়ে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে গেছেন।
দলীয় নেতাকর্মীরা জানান, কাওছার মোল্লা সবসময় তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে ওয়ার্ডে বিএনপিকে সুসংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডেও তার সরব উপস্থিতি রয়েছে। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, বিভিন্ন সংকটে সহযোগিতা করা এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় তিনি স্থানীয় জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ২৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে তার নাম এখন ব্যাপকভাবে আলোচনায় রয়েছে। এলাকাবাসীর মতে, দীর্ঘদিন ধরে অবহেলিত এই ওয়ার্ডের নাগরিক সমস্যাগুলো সমাধানে একজন সাহসী, সৎ ও জনবান্ধব জনপ্রতিনিধির প্রয়োজন, আর সেই জায়গায় কাওছার মোল্লাকে যোগ্য ব্যক্তি হিসেবে দেখছেন তারা।
স্থানীয়দের অভিযোগ, ২৫ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা, পানি নিষ্কাশনের অভাবে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। এছাড়া মাদক বিস্তার, যুবসমাজের বেকারত্ব, অপরিকল্পিত নাগরিক ব্যবস্থা ও অসহায় মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছে। এসব সমস্যা সমাধানের লক্ষ্য নিয়েই কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন কাওছার মোল্লা।
স্থানীয় যুবসমাজের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক ও অপরাধমুক্ত একটি আধুনিক ও নিরাপদ ওয়ার্ড গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। যুবকদের কর্মমুখী ও আত্মনির্ভরশীল করে তুলতে প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়ার পরিকল্পনাও রয়েছে তার। একইসঙ্গে অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য সামাজিক সহায়তা ও মানবিক কার্যক্রম আরও জোরদার করার কথাও জানিয়েছেন তিনি।
এ বিষয়ে মো: কাওছার মোল্লা বলেন, “আমি দীর্ঘদিন ধরে জনগণের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকতে চাই। ২৫ নং ওয়ার্ডের মানুষের দুঃখ-দুর্দশা খুব কাছ থেকে দেখেছি। ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, পানি নিষ্কাশনের স্থায়ী সমাধান, মাদক নির্মূল, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হবে আমার মূল লক্ষ্য। জনগণ সুযোগ দিলে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও শান্তিপূর্ণ ওয়ার্ড গড়ে তুলতে কাজ করবো।”
তিনি আরও বলেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতার মাধ্যম নয়, মানুষের সেবা করার একটি দায়িত্ব। আমি বিশ্বাস করি, জনগণের ভালোবাসা ও সমর্থন থাকলে ২৫ নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলা সম্ভব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews