1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বিএনপি ‘হাইজ্যাক’ হয়ে গেছে : হাসনাত আব্দুল্লাহ

  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৭ Time View

বিএনপি আগের আদর্শিক অবস্থান থেকে সরে গিয়ে এখন ‘হাইজ্যাক’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

রোববার (১৭ মে) সন্ধ্যায় কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল উচ্চ বিদ্যালয় মাঠে এনসিপি আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘যে বিএনপি একসময় আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছিল, বর্তমান বিএনপি আর সেই অবস্থানে নেই। দলটির নিয়ন্ত্রণ এখন এমন কিছু গোষ্ঠীর হাতে চলে গেছে, যারা আদর্শিক রাজনীতির বদলে সুবিধাভোগী রাজনীতিতে জড়িয়ে পড়েছে।’

তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন করা ত্যাগী নেতাকর্মীরা এখন দলে উপেক্ষিত হচ্ছেন। অন্যদিকে নতুন কিছু প্রভাবশালী গোষ্ঠী দলে প্রভাব বিস্তার করছে। এতে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে।

এনসিপির এই নেতা বলেন, ‘আমরা যে বিএনপির জন্য লড়াই-সংগ্রাম করেছি, আজকের বিএনপি সেই বিএনপি নয়। আদর্শিক রাজনীতির জায়গায় এখন চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজির সংস্কৃতি জায়গা করে নিয়েছে। একটি বড় রাজনৈতিক দলের জন্য এটি অত্যন্ত উদ্বেগজনক।’

তিনি আরও বলেন, ‘দেশের বিভিন্ন এলাকায় এনসিপির প্রতি মানুষের সমর্থন বাড়ছে। বিশেষ করে তরুণদের অংশগ্রহণে নতুন রাজনৈতিক ধারা তৈরি হচ্ছে বলেও দাবি করেন তিনি।’

সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক আবুল কাশেম অভি, চান্দিনা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মোশারফ হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews