1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

চাঁদ দেখার পরই মিলবে ঈদের বিশেষ ট্রেনের টিকিট, জানাল রেলওয়ে

  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৬ Time View

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ট্রেনযাত্রা নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঈদের অগ্রিম টিকিট বিক্রি ইতোমধ্যে শুরু হলেও ২৮, ২৯ ও ৩০ মের কিছু আন্তঃনগর ট্রেনের টিকিট চাঁদ দেখা সাপেক্ষে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঈদের তারিখ ঘোষণার পরপরই নির্ধারিত দিনের টিকিট অনলাইনে উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, যদি ২৮ মে ঈদুল আজহা অনুষ্ঠিত হয়, তাহলে পরবর্তী দুই দিন অর্থাৎ ২৯ ও ৩০ মের ট্রেনের টিকিট ঈদের তারিখ নিশ্চিত হওয়ার পর অনলাইনে বিক্রি শুরু হবে। এতে যাত্রীরা চাঁদ দেখার সিদ্ধান্তের পর নির্ধারিত সময়েই টিকিট সংগ্রহের সুযোগ পাবেন।

এদিকে ঈদ শেষে রাজধানীতে ফেরা যাত্রীদের সুবিধার্থে ফিরতি যাত্রার টিকিট বিক্রির সময়সূচিও নির্ধারণ করেছে রেলওয়ে। পরিকল্পনা অনুযায়ী, ২১ মে বিক্রি হবে ৩১ মের টিকিট, ২২ মে ১ জুনের, ২৩ মে ২ জুনের, ২৪ মে ৩ জুনের এবং ২৫ মে ৪ জুনের ফিরতি যাত্রার টিকিট।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের অগ্রিম যাত্রার ক্ষেত্রে একজন যাত্রী একবারই টিকিট কিনতে পারবেন এবং সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করা যাবে। এছাড়া অগ্রিম কেনা ঈদযাত্রার টিকিট কোনোভাবেই ফেরত দেওয়া যাবে না।

যাত্রীসেবার অংশ হিসেবে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রির ব্যবস্থাও রাখা হয়েছে। তবে এই সুবিধা উচ্চ শ্রেণির আসনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews