1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

মাদক সেবনের দায়ে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার

  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৮ Time View

মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত জয়পুরহাটের ক্ষেতলাল সরকারি ছাঈদ আলতাফুন্নেচ্ছা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. সোহেল রানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (৭ মে) জাতীয়তাবাদী ছাত্রদল জয়পুরহাট জেলা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জয়পুরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাঈম হোসেন স্বাক্ষরিত প্রেস ​বিজ্ঞপ্তিতে জানানো হয়, জয়পুরহাট জেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সোহেল রানাকে সভাপতির পদসহ দলের সব পর্যায়ের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি একেএম গোলাম মাহফুজ শুভ ও সাধারণ সম্পাদক কেএম শাকিল হোসেন এই সিদ্ধান্ত অনুমোদন করেন। একইসঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

​উল্লেখ্য, গত মঙ্গলবার (৫ মে) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোহেল রানাসহ তিন মাদকসেবীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন ক্ষেতলাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রউফ।

এই ঘটনার পর দলীয়ভাবে তার বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হলো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews