1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

চাঁদপুর যাবেন প্রধানমন্ত্রী

  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৬ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ মে চাঁদপুর সফরে আসছেন। এর প্রস্তুতি হিসেবে কর্মসূচির সম্ভাব্য বিভিন্ন ভেন্যু পরিদর্শন করছেন জেলা বিএনপির শীর্ষ নেতারা।

শনিবার (২ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

জানা গেছে, প্রধানমন্ত্রী খাল খনন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন, সুধি সমাবেশসহ জনসভায় যোগদান করবেন।

প্রস্তুতি পর্যবেক্ষণের উদ্দেশে শনিবার সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক জেলার শীর্ষ স্থানীয় নেতাদের নিয়ে চাঁদপুর সরকারি কলেজ, পৌর অডিটোরিয়ামসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

এর আগে শুক্রবার চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাটে প্রধানমন্ত্রীর খাল খননকাজের উদ্বোধনস্থল সরেজমিনে পরিদর্শন করেন।

চাঁদপুর সদরের শাহমাহমুদপুরের ঘোষেরহাট এলাকার খালটি, এক সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খননকাজের উদ্বোধন করেছিলেন। তার উত্তরসূরি, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিজে কোদাল হাতে মাটি কেটে খালটির পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করবেন বলে জানা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews