1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারের

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৬ Time View

ইরানের তেলক্ষেত্র নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তাকে ‘অর্থহীন পরামর্শ’ বলে কটাক্ষ করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের অবরোধ নীতি উল্টো বৈশ্বিক বাজারে তেলের দাম আরও বাড়িয়ে দিচ্ছে।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কালিবাফ বলেন, তিন দিন পেরিয়ে গেছে, কোনো তেলকূপ বিস্ফোরিত হয়নি। চাইলে আমরা এটি ৩০ দিন পর্যন্ত চালিয়ে সরাসরি সম্প্রচার করতে পারি।

তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সমালোচনা করে বলেন, ইরানের অতিরিক্ত উৎপাদনের কারণে তেলকূপ বিস্ফোরণের আশঙ্কার কথা বলা ‘ভুল ও ভিত্তিহীন’।

কালিবাফ অভিযোগ করেন, মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ও তার মতো ব্যক্তিদের দেওয়া ভুল পরামর্শ থেকেই এমন ধারণা এসেছে।

সিএনএনের বিশ্লেষণ / ইরানের কিংবদন্তিতুল্য জেদ : আবারও কি হতাশ হবে যুক্তরাষ্ট্র

তার মতে, এই ধরনের নীতির ফলে ইতোমধ্যেই তেলের দাম ১২০ ডলারের ওপরে উঠেছে এবং পরিস্থিতি অব্যাহত থাকলে তা ১৪০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।

তিনি আরও বলেন, সমস্যাটি শুধু তত্ত্ব নয়, বরং নীতিনির্ধারণে যে মানসিকতা কাজ করছে সেটিই মূল উদ্বেগের বিষয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews