1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

ছাত্রীকে যৌন হয়রানি, প্রধান শিক্ষককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৬ Time View

পঞ্চগড়ের বোদায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আটক করে পুলিশে দিয়েছেন অভিভাবকসহ স্থানীয়রা।

রোববার (২৬ এপ্রিল) সকালে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে। আটক হবিবর রহমান বোদা উপজেলার বেংহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, সকাল ৯টায় চতুর্থ শ্রেণির ওই ছাত্রী তার বোনকে বিদ্যালয়ে পৌঁছে দিতে গেলে প্রধান শিক্ষক হবিবর রহমান তাকে দোতলায় গিয়ে শিশুদের পড়া দেখিয়ে দিতে বলেন। কিছুক্ষণ পর তিনি দোতলায় গিয়ে ওই ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেন। পরে শিশুটি সেখান থেকে বাড়ি গিয়ে বাবা-মাকে বিষয়টি জানায়।

বিষয়টি জানাজানি হলে এলাকার লোকজন ক্ষুব্দ হয়ে বিদ্যালয়ে গিয়ে ওই শিক্ষককে মারধর করেন। পরে তাকে অফিস কক্ষে অবরুদ্ধ করে রেখে পুলিশে খবর দেওয়া হয়। প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রাখার পর বিকেলে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ঘটনাস্থলে পৌঁছে সবার কথা শোনেন।

এসময় অভিভাবকসহ স্থানীয়রা ওই শিক্ষককে বহিষ্কার ও বিচার দাবি করেন। পরে জনসম্মুখে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। একপর্যায়ে অভিযুক্তকে আটক করে নিয়ে যায় পুলিশ। ওই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছিল বলে জানান স্থানীয়রা।

ভুক্তভোগী ছাত্রীর মা বলেন, ‘এই শিক্ষক আগেও ছাত্রীদের সঙ্গে এমন করেছেন। আজ আমার মেয়েকে যৌন হয়রানি করেন। তাকে এমন শাস্তি দিন যাতে আর কেউ এমন কাজ করার সাহস না পায়।’

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ‘আমরা অভিযোগের তাৎক্ষণিক সত্যতা পেয়েছি। তাকে বহিষ্কার ও অন্য শিক্ষকদেরও বদলির প্রক্রিয়া চলছে।’

বোদা থানার ওসি সোয়েল রানা বলেন, অভিযুক্ত প্রধান শিক্ষককে জনরোষ থেকে আমরা উদ্ধার করে নিয়ে এসেছি। তার বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews