1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

ডাকসু ইস্যুতে জকসুর বিক্ষোভ, ক্ষুব্ধ ছাত্রদল সমর্থিত চার প্রতিনিধি

  • Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ২৮ Time View

‎ডাকসু নেতাদের ওপর হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসুর ব্যানারে বিক্ষোভ মিছিল করায় ক্ষুব্ধ হয়েছেন জকসুর ছাত্রদল সমর্থিত চার প্রতিনিধি।

তারা জকসুকে দলীয় এজেন্ডা বাস্তবায়নে কাজে ব্যবহারের অভিযোগ তুলেছেন শিবিরের বিরুদ্ধে।

‎শুক্রবার (২৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ তুলেন।

‎তবে অভিযোগ অস্বীকার করে জকসু ভিপি রিয়াজুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের নির্বাচিত ডাকসু প্রতিনিধি ও জুলাইয়ের অগ্রসৈনিকদের ওপর হামলার প্রতিবাদেই তারা বিক্ষোভ করেছেন।

‎সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত চার প্রতিনিধি বলেন, ছাত্রশিবিরের নেতারা জকসুকে শিক্ষার্থীদের কল্যাণের বদলে দলীয় কর্মসূচি বাস্তবায়নের মাধ্যম হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে, যা নির্বাচিত ছাত্রসংসদের স্বচ্ছতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে। জকসুর নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব শিক্ষার্থীদের অধিকার, সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে কাজ করা। কোনোভাবেই দলীয় স্বার্থে এ প্ল্যাটফর্ম ব্যবহার করা উচিত নয়।

‎জকসুর পাঠাগার ও সেমিনার সম্পাদক মো. রিয়াসাল রাকিব বলেন, জকসু সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম হলেও নির্বাচনের পর থেকে এটি দলীয় কর্মসূচি বাস্তবায়নে ব্যবহার করা হচ্ছে। সাম্প্রতিক বিক্ষোভ মিছিলও আমাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই আয়োজন করা হয়েছে। আমরা নির্বাচিত প্রতিনিধি হওয়া সত্ত্বেও আমাদের কিছুই জানানো হয়না। তারা একতরফাভাবে গতকালও একটি বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত নেয়।

‎অভিযোগের বিষয়ে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, একই সময়ে সারা দেশে বিভিন্ন জায়গায় শিবিরের ওপর হামলা হয়েছে। তখন কিন্তু আমরা বিক্ষোভ মিছিল করিনি। যখনই ডাকসুর নির্বাচিত প্রতিনিধি ও জুলাইয়ের অগ্রসৈনিকদের ওপর যখন হামলা হয়েছে তখনই আমরা বিক্ষোভ করেছি। আজকে ডাকসু নেতৃবৃন্দের ওপর হামলা হয়েছে, আগামীকাল আমার ওপরও হতে পারে। মিছিল শুধু আমরা করেছি-তা কিন্তু না, জাকসু, রাকসু ও চকসুও প্রতিবাদ মিছিল করেছে।

‎সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিবহণ সম্পাদক মো. মাহিদ হাসান ও নির্বাহী সদস্য সাদমান সাম্য।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews