1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

পদ ছাড়লেন যুবশক্তির ডা. জাহিদুল

  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৫ Time View

সংগঠন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তির সদস্যসচিব ডা. জাহেদুল ইসলাম। গতকাল সোমবার মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি পদ ছাড়ার ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘রাজনৈতিক পথচলা জাতীয় যুবশক্তির সঙ্গে এখানেই শেষ হলো। নতুন রাজনৈতিক পরিচয়ে দেখা হবে ইনশাআল্লাহ।’

এনসিপির একটি সূত্র জানিয়েছে, যুবশক্তি ছেড়ে এনসিপিতে যোগ দিচ্ছেন ডা. জাহেদুল। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সদ্য এনসিপিতে যোগ দেওয়া রিফাত রশিদ যুবশক্তির সদস্যসচিব হিসেবে যোগ দেবেন।

এর আগে গত বছরের মে মাসে যুবশক্তির আত্মপ্রকাশ ঘটে। এর প্রথম আহ্বায়ক কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পান জাহেদুল ইসলাম।

সংগঠন সূত্রে জানা গেছে, সোমবার রাতে যুবশক্তির একটি সাধারণ সভা হয়। এ সভার পরই জাহেদুল ফেসবুকে পোস্টটি দেন বলে জানা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews