1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

অপূর্বর সঙ্গে সিনেমা নির্মাণ নিয়ে মুখ খুললেন রাফী

  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৩১ Time View

কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে রায়হান রাফীর একটি সেলফি ছড়িয়ে পড়েছে যেখানে সেই ছবিতে তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে দেখা গেছে। এর পর থেকেই গুঞ্জন ওঠে এই নির্মাতার সঙ্গে বড় পর্দায় ফিরছেন ‘বড় ছেলে’। আর তা নিয়েই ভক্তদের মধ্যে বেশ উন্মাদনা লক্ষ করা গেছে।

এ ছাড়া এও বলা হচ্ছে রোমান্টিক ঘরানার এই ছবিটিতে অপূর্বর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে এবারের লাক্স সুপারস্টার বিজয়ী বিদূষী বর্ণিতাকে। এমন একাধিক পোস্ট ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

তবে খবরটিকে সম্পূর্ণ ভুয়া বলেছেন নির্মাতা রায়হান রাফী। একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান ঘুম থেকে ওঠার পর ফেসবুকে ঢুকে এ রকম কিছু পোস্ট দেখতে পেয়েছেন তিনি। খবরটি সত্য নয় বরং ভুয়া। তিনি অপূর্বকে নিয়ে কোনো সিনেমা করছেন না। তাকে নিয়ে সিনেমা করতে গেলে হুট করে হবে না। প্রপার গল্প ও প্ল্যান করে সময় নিয়ে এরপর কিছু একটা করতে হবে। তবে তাকে নিয়ে একটা সিনেমা করার ইচ্ছা আছে এই নির্মাতার।

বর্ণিতা প্রসঙ্গে তিনি জানান বর্ণিতাকে নিয়ে একটি সিনেমা করার ঘোষণা দিয়েছেন তিনি তবে সেটি এখনই নয়।

এদিকে গুঞ্জন উঠেছে আসছে ঈদুল আজহায় নতুন সিনেমা নিয়ে ফিরছেন এই নির্মাতা। তবে তিনি জানালেন এখন পর্যন্ত এ রকম কোনো প্ল্যান তার নেই। ঈদের সময়ে দেশের বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে তার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews