1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

রাজশাহীতে আরও ৩ শিশুর মৃত্যু, হামে মৃত্যু দাঁড়াল ৪৬ জনে

  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৩১ Time View

রাজশাহীতে হামে আক্রান্ত ও উপসর্গ আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশু মারা গেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশান ওয়ার্ডে। অপর শিশুটি মারা গেছে বেসরকারি সিডিএম হাসপাতালে।

ফলে গত শনিবার থেকে সোমবার (৬ এপ্রিল) দুপুর পর্যন্ত তিনদিনে ৮ শিশুর মৃত্যু হলো। এর মধ্যে শনিবার রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত মারা গেছে ৫ শিশু। নতুন তিন শিশুর মৃত্যুসহ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৫ এপ্রিল পর্যন্ত সময়ে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ৪৬ শিশুর মৃত্যু হলো।

রাজশাহী মেডিকেল হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কুমার বিশ্বাস হাম সংক্রান্ত এক আপডেটস বুলেটিনে জানান, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর পর্যন্ত রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন হাম আক্রান্ত চিকিৎসাধীন শিশুর সংখ্যা দাঁড়াল ১৩৮ জন। শুরু থেকে রাজশাহী মেডিকেলে ভর্তিকৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৪১১ জন।

এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুর রহমান জানান, বিভাগের ১০ উপজেলার ৪০২টি কেন্দ্রে সোমবারও দ্বিতীয় দিনের মতো হাম রুবেলার টিকাদান কার্যক্রম চলমান রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews