1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

হামের প্রাদুর্ভাব নিয়ে ভুয়া তথ্য ছড়ালেন রোকেয়া প্রাচী

  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৫ Time View

আওয়ামী লীগ অ্যাক্টিভিস্ট এবং সাবেক অভিনেত্রী রোকেয়া প্রাচী তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে দাবি করেছেন, ‘(হামের উপসর্গে) ৩৫০ শিশুর মৃত্যুকে কি বিএনপি গণহত্যা বলবে না?’

শনিবার (৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ডিসেন্ট।

রোকেয়া প্রাচী বলেন, ‘৩৫০ শিশু যদি মৃত্যুবরণ করে থাকে সেটি কি গণহত্যার পর্যায়ে পড়ছে না? এই হত্যাকাণ্ডের কি বিচার করাটা এখন বিএনপির জন্য নৈতিক দায়িত্ব না? নাকি বিএনপি সেই জায়গা থেকে সরে যাবে? তাহলে আমরা কি ধরে নেব যে, তারা আসলে নিজেরা নিজেরাই সবকিছু করছে বা করবে ভবিষ্যতে?’

এ ছাড়া অন্য একটি পোস্টে তিনি বলেন, ‘শেখ হাসিনার সময় তো হামে আক্রান্ত হয়ে কোনো শিশু মৃত্যুবরণ করেনি।’

রোকেয়া প্রাচীর ওই বক্তব্য যাচাই করে দ্য ডিসেন্ট জানায়, দাবি দুটি সঠিক নয়। হামের উপসর্গ নিয়ে ৩৫০ জনের মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া শেখ হাসিনার শাসনামলে হামে মৃত্যু হয়নি, এমন দাবিও সত্য নয়।

প্রথম দাবির বিষয়ে যাচাইয়ে দেখা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবার (৩ এপ্রিল) দেওয়া সর্বশেষ প্রেস রিলিজে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ জন শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ, দাবিতে উল্লেখ করা ‘৩৫০ শিশু মৃত্যুর’ তথ্যটির সঙ্গে সরকারি তথ্যের মিল পাওয়া যায় না।

এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাতে দেওয়া দেশের একটি জাতীয় দৈনিকের প্রতিবেদন তুলে ধরে দ্য ডিসেন্ট জানায়, বাংলাদেশে গত দুই বছরে শিশুদের নিয়মিত টিকাদানের ক্ষেত্রে যে ‘ইমিউনিটি গ্যাপ’ বা রোগ প্রতিরোধক্ষমতার ঘাটতি তৈরি হয়েছে, তার ফলে হামের প্রাদুর্ভাব বেড়েছে। যা শিশু মৃত্যুর প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।

তথ্য যাচাই করে রোকেয়া প্রাচীর দ্বিতীয় দাবিটিও সত্য নয় বলে জানায় দ্য ডিসেন্ট।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews