1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

৬ মাসের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচনসহ ৫ দাবি এনসিপির

  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১১ Time View

আগামী ৬ মাসের মধ্যে সিটি করপোরেশন নির্বাচনসহ সব স্তরের স্থানীয় সরকার নির্বাচনসহ ৫ দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (২৯ মার্চ) এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি জানান দলটির সদস্য সচিব আখতার হোসেন।

এনসিপির দাবিগুলো হলো, আগামী ৬ মাসের মধ্যে সব স্তরের স্থানীয় নির্বাচন আয়োজন করা; উপজেলা পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে কোনো প্রশাসক নিয়োগ না দেওয়া; নতুন সরকার গঠনের পর যেসব প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, তাদের নির্বাচন থেকে বিরত রাখা; সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী, দলীয় প্রতীক ছাড়াই নির্বাচন আয়োজন করা এবং স্থানীয় সরকার নির্বাচনেও আওয়ামী লীগ ও তাদের দোসরদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়া।

একই সংবাদ সম্মেলনে রাজধানীর দুই সিটি করপোরেশনসহ দেশের মোট ৫টি সিটি করপোরেশন নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির হয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত প্রার্থী হবেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

প্রশাসনে রদবদল

এ ছাড়া কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত প্রার্থী হবেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল এবং রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত প্রার্থী করা হয়েছে মোবাশ্বের আলীকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews