বাকেরগঞ্জ প্রতিনিধি :
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের পক্ষ থেকে ঈদ পূর্ণমিলনী ও প্রীতি ভোজের আয়োজন করা হয়েছে। ঈদের দ্বিতীয় দিন আগামীকাল রবিবার (২২ মার্চ) দুপুরে বাকেরগঞ্জ পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত তাঁর নিজ বাসভবনে এই আয়োজন অনুষ্ঠিত হবে।
ঈদকে কেন্দ্র করে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই ঈদ পূর্ণমিলনী ও প্রীতি ভোজের আয়োজন করা হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে। অনুষ্ঠানে উপজেলার ১৪টি ইউনিয়নের সাধারণ মানুষ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুধীজন, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি,সাংবাদিক এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এই আয়োজনকে ঘিরে উপজেলার বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই মনে করছেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের সাথে জনপ্রতিনিধির সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি পাবে।
স্থানীয় নেতৃবৃন্দ জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এবং জনগণের সাথে সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরির জন্য এমপি আবুল হোসেন খানের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এতে এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য বিশেষ প্রীতি ভোজের ব্যবস্থা রাখা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।