1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বাংলাদেশে কবে হবে পবিত্র ঈদুল ফিতর

  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২৫ Time View

শেষ হতে চলেছে পবিত্র রমজান মাস। এরই মধ্যে শুরু হয়েছে ঈদুল ফিতর উদযাপনের ক্ষণগণনা। দিন যত গড়াচ্ছে সবার প্রতীক্ষা কবে হতে পারে ঈদুল ফিতর।

জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বের দেশগুলোতে আগামী ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে বাংলাদেশে ২১ মার্চ শনিবার ঈদ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

তবে এই প্রশ্নের চূড়ান্ত জবাব মিলবে আগামী ১৯ মার্চ বৃহস্পতিবার। সেদিন সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে। ওই বৈঠক থেকেই ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২০২৬ সালের পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছেন আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান।

আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান বলেন, এ বছর আরব বিশ্বে রমজান মাস ৩০ দিন পূর্ণ করবে। শাওয়াল মাসের প্রথমদিন হতে পারে ২০ মার্চ।

ইব্রাহিম আল জারওয়ান বলেন, আগামী বুধবার ২৯তম রমজানে, আরব দেশগুলোর আকাশে কোনো অর্ধচন্দ্র থাকবে না। অর্থাৎ আগামী ২০ মার্চ শুক্রবার সৌদি আরব, আরব আমিরাত, কাতারসহ ওই অঞ্চলের বেশিরভাগ দেশে ঈদ হওয়ার সম্ভাবনা বেশি।

শারজাহ অ্যাকাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সাইন্স অ্যান্ড টেকনোলজির জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্রের হিসাব অনুযায়ী, হিজরি ১৪৪৭ সনের রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। ফলে ২০ মার্চ শাওয়াল মাসের প্রথম দিন হবে। এ দিনই সংযুক্ত আরব আমিরাতে ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ হয়। সেই হিসেবে সৌদি আরবে ২০ মার্চ ঈদ হলে বাংলাদেশে ২১ মার্চ শনিবার ঈদ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ও আগে থেকেই ২১ মার্চ সম্ভাব্য ঈদের তারিখ ধরে ছুটির ক্যালেন্ডার সাজিয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের নতুন পূর্বাভাস সরকারি পরিকল্পনার সঙ্গেই মিলে যাচ্ছে। তবে শরীয়তের বিধান অনুযায়ী শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews