1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

আজ দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৩ Time View

দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাধার রক্ষায় এক বিশাল কর্মযজ্ঞের সূচনা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান সরকারের গৃহীত আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর যাচ্ছেন তিনি।

সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলায় এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পানিসম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা-৩ শাখা থেকে পাঠানো এক চিঠির মাধ্যমে এই কর্মসূচির বিস্তারিত তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।

প্রথম পর্যায়ে দেশের ৫৪টি জেলায় একযোগে এই খনন কাজ শুরু হতে যাচ্ছে। সোমবার সকাল সাড়ে ১০টায় কাহারোল উপজেলার ঐতিহাসিক বলরামপুর-সাহাপাড়া খালের মাটি নিজ হাতে কেটে প্রধানমন্ত্রী এই দেশব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করবেন।

একই সময়ে দেশের বাকি ৫৩টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ ও সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন।

উল্লেখ্য, এই সাহাপাড়া খালটির সঙ্গে জড়িয়ে আছে এক ঐতিহাসিক স্মৃতি। ১৯৭৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে ঝুড়ি-কোদাল হাতে নিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ গ্রামবাসীদের সঙ্গে করে ১২.২ কিলোমিটার দীর্ঘ এই খালটি খনন করেছিলেন। দীর্ঘ সময় পর সেই খালটি পুনঃখননের মাধ্যমে এলাকার প্রায় সাড়ে তিন লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

এই কর্মসূচির প্রস্তুতি সশরীরে তদারকি করছেন সমাজকল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর আগমন ও খাল খনন কর্মসূচি ঘিরে কাহারোলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য জাহিদ হোসেন বলেন, এই খনন কাজের ফলে কৃষি ও সেচ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমবে, যা খরা, বন্যা ও জলাবদ্ধতা নিরসনে এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে বড় ভূমিকা রাখবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews