1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি ট্রাম্পের

  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৩০ Time View

স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ইরানের বিরুদ্ধে হামলায় নিজেদের ভূখণ্ডে থাকা যৌথ সামরিক ঘাঁটি ব্যবহারে যুক্তরাষ্ট্রকে বাধা দেওয়ার জেরে এ হুমকি দেন তিনি।

সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, ‘আমার মনে হয় তারা (স্পেন) মোটেও সহযোগিতা করছে না। তারা খুবই খারাপ আচরণ করছে, যা মোটেও ভালো নয়। আমরা স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিতে পারি।’

ট্রাম্প আরও বলেন, মাদ্রিদ ন্যাটোর সঙ্গে ‘খুবই খারাপ’ (আচরণ) করছে এবং তারা তাদের ‘ন্যায্য হিস্যা’ দিতে চায় না।

ন্যাটোর প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির বিষয়ে স্পেনের দীর্ঘদিনের অনীহার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, দেশটি ন্যাটোর সুরক্ষা ভোগ করলেও খরচের ক্ষেত্রে সব সময় পিছিয়ে থাকে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ নিয়ে ওয়াশিংটন ও মাদ্রিদের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এসব মন্তব্য এল।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন স্পেন সরকার এ সামরিক অভিযানকে ‘বেপরোয়া ও অবৈধ’ বলে প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে তেহরানের বিরুদ্ধে অভিযানে দক্ষিণ স্পেনের যৌথ ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দিতেও অস্বীকৃতি জানিয়েছে তারা।

ন্যাটোর নতুন লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রতিরক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয় না করায় স্পেনের সমালোচনা করেন ট্রাম্প। একই সঙ্গে দেশটির ওপর পূর্ণাঙ্গ বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন তিনি।

তবে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস গত মঙ্গলবার জানিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে তাঁদের সম্পর্ক ‘স্বাভাবিক’ রয়েছে এবং দুই দেশের দূতাবাস নিয়মিত কূটনৈতিক যোগাযোগ বজায় রাখছে।

তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews