1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল পরিচালনায় থাকছেন যারা

  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৫ Time View

টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসরের পর্দা নামবে রোববার। এদিন ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড।

ফাইনাল ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে দেখা যাবে রিচার্ড ইলিংওর্থ এবং অ্যালেক্স হোয়ার্ফকে। এছাড়া তৃতীয় আম্পায়ার হিসেবে থাকছেন আল্লাহউদ্দিয়েন পালেকার। চতুর্থ আম্পায়ারের দায়িত্বে দেখা যাবে আদ্রিয়ান হোল্ডস্টোককে। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন অ্যান্ডি পাইক্রফট।

আজ শুক্রবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি।

এবারের বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন ২ বাংলাদেশি আম্পায়ার–শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এবং গাজী সোহেল। তবে নকআউট পর্বে এই দুজনের কাউকে কোনো ম্যাচ পরিচালনায় দেখা যায়নি। বাংলাদেশ যদিও নিরাপত্তা শঙ্কার কথা বিবেচনা করে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত থেকে বিশ্বকাপে খেলেনি, তবে বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করেছেন ২ বাংলাদেশি আম্পায়ার সৈকত এবং সোহেল।

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে নিউজিল্যান্ড। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে লড়াই হয়েছে সেয়ানে সেয়ানে। ৪৯৯ রানের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়েছে ভারত, চলে গেছে ফাইনালে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews