1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

ইংল্যান্ডের কাছে হারের পর পাকিস্তানের সামনে যে কঠিন সমীকরণ

  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪২ Time View

পাকিস্তানের ভাগ্যটা নিজেদের হাতেই ছিল। তবে গত রাতে সেটা হাত ফসকে বেরিয়ে গেল। তাদের ভাগ্য এখন আর নিজেদের হাতে নেই। শেষ ম্যাচে জিতলেও সেমিফাইনালে যাওয়া নিয়ে সৃষ্টি হয়েছে শঙ্কা।

ইংলিশদের কাছে শেষ ওভারে ২ উইকেটের হারের পর পাকিস্তানের এখন হিসাব কষতে হবে। চোখ রাখতে হবে অন্যদের ম্যাচেও। সেটা যদি পক্ষে না আসে, তাহলে শেষ ম্যাচ জিতলেও আর লাভ নেই।

২০০৯ সালের চ্যাম্পিয়নদের হাতে এখন আছে ১ পয়েন্ট। সুপার এইটের শুরুর ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে দলটা। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচের একটি পয়েন্টই এখনও সেমিফাইনালের আশা দেখাচ্ছে তাদেরকে।

শেষ চারে যেতে হলে নিউজিল্যান্ডের অমঙ্গলের প্রার্থনায় বসে যেতে হবে পাকিস্তানকে। তাদের প্রধান বাধা এখন ওই কিউইরাই।

ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ বাকি তাদের। সেই দুই ম্যাচের দুটিতেই যদি কিউইরা জেতে, তাহলে শীর্ষ দল হিসেবে সেমিফাইনালে তারাই যাবে। আর যদি তারা দুটি ম্যাচেই হারে, তখন পাকিস্তানের আশা টিকে থাকবে। সেক্ষেত্রে তাদের শ্রীলঙ্কা ম্যাচটা হয়ে যাবে ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল। ম্যাচে যে জিতবে, সেই দলই যাবে সেমিফাইনালে।

নিউজিল্যান্ড এক ম্যাচ জিতলেও আশা থাকবে পাকিস্তানের। সেক্ষেত্রে সামনে চলে আসবে নেট রান রেটের মারপ্যাঁচ। ৫ বল হাতে রেখে হারার ফলে খুব একটা মন্দও নেই তাদের অবস্থান।

সেসব অনেক পরের হিসাব। আপাতত নিউজিল্যান্ডের অমঙ্গলই কেবল কামনা করতে পারে পাকিস্তান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews