1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বাকেরগঞ্জে সাংবাদিক সোহেল রানাকে হত্যার উদ্দেশ্যে হামলা

  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮২ Time View

বাকেরগঞ্জে সাংবাদিক সোহেল রানার ওপর সন্ত্রাসী হামলা: রক্তাক্ত অবস্থায় উদ্ধার, গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ।।

জয়দেব সাহা:বরিশালের আঞ্চলিক দৈনিক কলমের কণ্ঠ পত্রিকার বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি সোহেল রানা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। মৃত্যুপথযাত্রী এক বৃদ্ধ আত্মীয়কে দেখতে গিয়ে পথিমধ্যে একদল পেশাদার চাঁদাবাজ ও সন্ত্রাসীর হামলায় তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।জানা গেছে, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বড়পাশা এলাকায় গত সোমবার রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে এ হামলার ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুপথযাত্রী এক বৃদ্ধ চাচিকে দেখতে যাওয়ার সময় পথরোধ করে ১০–২০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল সাংবাদিক সোহেল রানার ওপর অতর্কিত হামলা চালায়।হামলাকারীরা তাকে কিল-ঘুষি ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায় বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।
এ ঘটনার পর স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা একে স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন আঘাত হিসেবে উল্লেখ করে অবিলম্বে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সাংবাদিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে সাংবাদিক সমাজ বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।সাংবাদিক সোহেল রানার ওপর এ ন্যাক্কারজনক হামলার ঘটনায় বাকেরগঞ্জসহ পুরো বরিশাল সাংবাদিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। পেশাগত নিরাপত্তা নিশ্চিত ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ইতোমধ্যে বিভিন্ন মহল থেকে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews