1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

কারাবন্দি ইমরান খানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয় পাকিস্তান সরকার!

  • Update Time : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১ Time View

কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (প্রতিষ্ঠাতা) ইমরান খানের সঙ্গে ‘সমঝোতা’য় আসতে চেয়েছিল পাকিস্তান সরকার। দু’বার সেই প্রস্তাবও যায় ইমরানের কাছে। তবে সেই প্রস্তাবে রাজি হননি ইমরান খান। দু’বারই ফিরিয়ে দিয়েছেন ‘দূত’কে।

এমনটাই জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ঘনিষ্ঠ এবং রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) একটি অনুষ্ঠানে গিয়ে ইমরান প্রসঙ্গে মন্তব্য করেন সানাউল্লাহ। তার এই বক্তব্য পাকিস্তানের বর্তমান সরকারকে অস্বস্তিতে ফেলে দিয়েছে।

এ বিষয়ে পাকিস্তান সরকারের মন্ত্রী আত্তাউল্লাহ তারার জানিয়েছেন, ইমরানের সঙ্গে কোনও চুক্তি করা হচ্ছে না। সরকার তার পক্ষপাতীও নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘কোনও চুক্তি বা সমঝোতার প্রস্তাব ইমরান খানকে দেওয়া হচ্ছে না। সরকার তাকে ছাড় দিচ্ছে, এই ধরনের যে কোনও খবর সম্পূর্ণ ভুয়া। তিনি অপরাধী। তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।’

কী বলেছিলেন সানাউল্লাহ?

বুধবার সানাউল্লাহ বলেন, ‘ইমরানের সমস্যার একটি রাজনৈতিক সমাধান চাই আমরা। কিন্তু উনি সেটা চাইছেন না। উনার সঙ্গে সমঝোতা করার চেষ্টা হয়েছিল দু’বার। সেগুলি ব্যর্থ হয়েছে।’’

ইমরানের কাছে পাকিস্তান সরকারের ‘প্রস্তাব’ নিয়ে কারা গিয়েছিলেন, তা-ও জানিয়েছিলেন সানাউল্লাহ। বলেছেন, ‘মহসিন নকভি এবং খাইবার পাখতুনখোয়ার তৎকালীন মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর ২০২৪ সালের ২৬ নভেম্বর প্রথম বার চেষ্টা করেছিলেন। দ্বিতীয় চেষ্টাটি কিছু দিন আগে করেন কয়েক জন বিদেশি। ইমরান প্রাথমিক ভাবে প্রস্তাবে রাজি হলেও পরে চুক্তি থেকে সরে আসেন।’

সানাউল্লাহ আরও দাবি করেন, পাকিস্তানের বর্তমান সরকারকে গদিচ্যুত করে ফের প্রধানমন্ত্রী হতে চান ইমরান। সেই কারণেই সমঝোতার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews