1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

ভারত-পাকিস্তান মহারণ ভেস্তে দিতে পারে বৃষ্টি!

  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩ Time View

রাজনৈতিক টানাপোড়েন আর বয়কটের নাটকীয়তা শেষেও বোধহয় মাঠে গড়ানো হচ্ছে না ভারত-পাকিস্তান ম্যাচ। রোববার সন্ধ্যায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে হতে যাওয়া হাইভোল্টেজ ম্যাচটিকে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। ভেস্তেও যেতে পারে মহারণ।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রোববার কলম্বোতে বৃষ্টির সম্ভাবনা ৭৫ শতাংশ। সন্ধ্যায় তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস থাকার প্রত্যাশা করা হচ্ছে। ভারত-পাকিস্তান ম্যাচের দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ২৪ শতাংশ।

ওই দিন ২.৪ মিলিমিটার বৃষ্টি ম্যাচটির আয়োজনকে বিপদে ফেলতে পারে। তবে আশার কথা, আবহাওয়া পরিষ্কার হলে সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা কমে যেতে পারে। ওভার কমিয়ে হলেও সেক্ষেত্রে ম্যাচটি মাঠে গড়াবে।

১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা যাচ্ছে। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস তাদের আশায় জল ঢালতে পারে। গত শনিবার থেকে কলম্বোর কোনো ম্যাচে বৃষ্টি হয়নি, তবে আগামী রোববারের ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আইসিসির জন্য এই ম্যাচটি বহুমূল্যবান। তাই ম্যাচ বাতিল হলে বড় ক্ষতির মুখে পড়বে সংস্থাটি। তবে টুর্নামেন্টের সমীকরণে দুই দলই লাভবান হবে। বর্তমানে ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তান সমান ৪ পয়েন্ট নিয়ে আছে। ম্যাচ পণ্ড হলেও সুপার এইট নিশ্চিত করতেও সমস্যা হবে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews