1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮ Time View

বরগুনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি সবুজ মোল্লাকে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে সদরের পিটিআই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বরগুনা পুলিশ সূত্রে জানা গেছে, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সবুজ মোল্লাকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। সবুজ মোল্লা বরগুনা থানার বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনের মামলার ৭৭নং এজাহারভুক্ত আসামি।

বিগত আওয়ামী সরকারের আমলে বরগুনা বিএনপি কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি মো. আ. আলীম বলেন, দীর্ঘদিন ধরে সবুজ মোল্লাকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান চলমান ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এবং প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়েছে। রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews