1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

ক্রীড়াঙ্গনেও লেগেছে ভোট উৎসবের বাতাস

  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬ Time View

বাংলাদেশে আবারও গণতান্ত্রিক ধারা ফেরার প্রত্যাশা নিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘ সময় পর প্রতিযোগিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক ভোট আয়োজন হওয়ায় এবার প্রথমবারের মতো অনেক তরুণ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। ফলে সারা দেশে বিরাজ করছে উৎসবের আমেজ।

নির্বাচনের এই আবহ ছুঁয়ে গেছে ক্রীড়াঙ্গনকেও। সকালে চট্টগ্রামে নিজ জন্মস্থানে গিয়ে ভোট দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

এছাড়া জাতীয় দলের উইকেটকিপার নুরুল হাসান সোহান, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী, নারী ক্রিকেট দলের পেসার মারুফা আক্তার ও রুমানা, এবং জাতীয় ফুটবল দলের তারকা শেখ মোরসালিনসহ আরও কয়েকজন ক্রীড়াবিদ ভোট দিয়েছেন এবং সামাজিক মাধ্যমে সেই মুহূর্তের ছবি শেয়ার করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews