1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

পটুয়াখালীতে ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের আগুন লাগানোর চেষ্টা

  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫১ Time View

পটুয়াখালী-১ আসনের দুমকি উপজেলায় একটি ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের আগুন লাগানোর চেষ্টার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পাঙ্গাশিয়া নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, কয়েকজন দুর্বৃত্ত টায়ারে আগুন জ্বালিয়ে কেন্দ্রটির ভেতরে ছুড়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। তবে এতে ভোটকেন্দ্রের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পরপরই কেন্দ্রটিতে থাকা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হলেও এখন পর্যন্ত দুর্বৃত্তদের শনাক্ত করা সম্ভব হয়নি।

আগুন লাগানোর খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

দুমকি থানার ওসি মোহাম্মদ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে দুর্বৃত্তরা টায়ারে আগুন জ্বালিয়ে পাঙ্গাশিয়া নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন লাগিয়ে দেয়। তবে এতে কেন্দ্রের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে পুলিশ, আনসার, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews