1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৮ Time View

পটুয়াখালীর গলাচিপায় নিষিদ্ধ ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) গলাচিপা পৌর শহরে গভীর রাতে আরামবাগ রোড এলাকায় এ মিছিল বের করা হয়।

ভিডিও ফুটেজে দেখা যায়, গভীর রাতে আরামবাগ এলাকায় মুখে মাস্ক পরে মিছিল বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ১০ থেকে ১২টি মশাল ছিল। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীদের ‘অবৈধ নির্বাচন মানি না, মানব না’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’—এমন স্লোগান দিতে দেখা যায়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়।

এ বিষয়ে গলাচিপা থানার ওসি মো. জিল্লুর রহমান বলেন, আমরা ভিডিও পেয়েছি; এ বিষয়ে আমাদের কাজ চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews