1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

শনিবার উত্তরাঞ্চলের তিন জেলায় যাচ্ছেন তারেক রহমান

  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩ Time View

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার (৭ ফেব্রুয়ারি) উত্তরাঞ্চলের তিন জেলায় যাচ্ছেন। প্রথমে ঠাকুরগাঁও, এরপর নীলফামারী হয়ে দিনাজপুর যাবেন। সেখানে জনসভা শেষে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন তিনি। দুই দশকের বেশি সময় পর তারেক রহমানকে সামনে থেকে দেখার অপেক্ষায় নেতাকর্মী ও সমর্থকরা।

দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনি এলাকায় করবেন সফরের প্রথম জনসভা। তাই প্রস্তুত হচ্ছে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ। বিএনপির এই নির্বাচনি জনসভায় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দর পৌঁছার পর সেখান থেকে হেলিকপ্টারে জনসভাস্থলে যাবেন বিএনপি চেয়ারম্যান। প্রায় দুই যুগ পর তারেক রহমানকে সরাসরি দেখতে পাওয়ার আশায় উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা। তারা জানান, ঠাকুরগাঁওয়ের উন্নয়ন নিয়ে বিএনপির মহাসচিবের অনেক পরিকল্পনা রয়েছে। দলের চেয়ারম্যান তারেক রহমান এখানে আসার পর তা বাস্তবায়নে আরও সহজ হবে।

পুলিশ জানায়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি সফরে এখানে আসছেন। তার নিরাপত্তার জন্য যা প্রয়োজন, সব করা হবে।

ঠাকুরগাঁও থেকে নীলফামারীতে জনসভা করবেন বিএনপির চেয়ারম্যান। এরপর যাবেন দিনাজপুরের বিরামপুরে। যেখানে জড়িয়ে আছে তার মায়ের স্মৃতি। প্রায় ২০ বছর পর তারেক রহমানকে কাছে পাবেন বলে উচ্ছ্বসিত স্থানীয় ও নেতাকর্মীরা। তারা স্বপ্ন দেখছেন বিএনপি ক্ষমতায় এলে অব্যাহত থাকবে এলাকার উন্নয়নের ধারা।

স্থানীয়রা জানান, এখানে তারেক রহমানের নানার বাড়ি। এখানে তিনি আসলে এই এলাকার উন্নয়ন হবে। গত ১৫ বছর এই এলাকার কোনো উন্নয়ন হয়নি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারে প্রতি মানুষের যে ভালোবাসা, তা আগামী ৭ ফেব্রুয়ারির জনসভায় তাদের উপস্থিতি দিয়ে প্রমাণ করবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews