1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

শিক্ষার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি গবেষণা- প্রযুক্তি ও উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যান

  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৩৭ Time View

ঐতিহ্যবাহী সরকারি বরিশাল কলেজের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ ইউনুস আলী সিদ্দিকী। তিনি বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সূচনা করেন।

উদ্বোধনী বক্তব্যে প্রফেসর ড. মোঃ ইউনুস আলী সিদ্দিকী বলেন, সরকারি বরিশাল কলেজ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি দক্ষিণাঞ্চলের শিক্ষার বাতিঘর। এ কলেজ যুগের পর যুগ দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও আধুনিক জ্ঞান অর্জনের মাধ্যমে দেশ গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বর্তমান যুগে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি গবেষণা, প্রযুক্তি ও উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় সরকারি বরিশাল কলেজ ভবিষ্যতেও শিক্ষাক্ষেত্রে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews