1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন ইতিহাস

  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৩৯ Time View

বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। এতে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্ববাজারে প্রতি আউন্স মূল্যবান এই ধাতুর দাম ৪ হাজার ৭০০ ডলার ছাড়িয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৯৯ দশমিক ৯৩ ডলারে পৌঁছেছে। লেনদেনের এক পর্যায়ে স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৭০১ দশমিক ২৩ ডলার ছুঁয়েছিল।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারিতে ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার ২ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭০৬ দশমিক ৫০ ডলারে লেনদেন হয়েছে। এদিকে স্পট সিলভারের দাম প্রতি আউন্স ৯৪ দশমিক ২৭ ডলারে দাঁড়িয়েছে। যদিও সেশনের শুরুতে রুপার দাম রেকর্ড সর্বোচ্চ ৯৪ দশমিক ৭২ ডলারে পৌঁছেছিল।

বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউরোপীয় মিত্রদের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকিতে বৈশ্বিক অনিশ্চয়তা বেড়েছে। এর প্রভাবেই বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ ছেড়ে নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণ ও রুপার দিকে ঝুঁকছেন। ফলে বিশ্ববাজারে প্রথমবারের মতো স্বর্ণের দাম ৪ হাজার ৭০০ ডলার প্রতি আউন্সের সীমা অতিক্রম করেছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, আন্তর্জাতিক বিষয়ে ট্রাম্পের ‘বিঘ্নকারী’ নীতিগত দৃষ্টিভঙ্গি এবং সুদের হার কমানোর আগ্রহ মূল্যবান ধাতুর জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ এখন পর্যন্ত স্বর্ণ ও রুপার জন্য আশীর্বাদস্বরূপ, আর তার অপ্রচলিত রাজনৈতিক অবস্থান এই ধাতুগুলোর দামের ঊর্ধ্বগতিকে আরও ত্বরান্বিত করছে।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদ শুরু করার পর গত এক বছরে স্বর্ণের দাম ৭০ শতাংশের বেশি বেড়েছে। পাশাপাশি, ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়েও বাজারে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ, মার্কিন সুপ্রিম কোর্ট এই সপ্তাহে ফেড গভর্নর লিসা কুককে বরখাস্ত করার চেষ্টার বিরুদ্ধে একটি মামলার শুনানি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই অনিশ্চয়তাও স্বর্ণের দামে বাড়তি সহায়তা দিয়েছে।

যদিও ট্রাম্প সুদের হার কমানোর আহ্বান জানিয়ে আসছেন, তবুও ফেডারেল রিজার্ভের আগামী ২৭-২৮ জানুয়ারির বৈঠকে সুদের হার অপরিবর্তিত রাখার সম্ভাবনাই বেশি। সাধারণত নিম্ন সুদের হার এবং ভূ-রাজনৈতিক কিংবা অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে স্বর্ণের মতো অ-ফলনশীল সম্পদ ভালো ফল দেয়।

ওয়ান্ডারের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন, শ্রমবাজারের ধীরগতি ও ভোক্তা আস্থার দুর্বলতার কারণে ফেড ২০২৬ সাল পর্যন্ত সুদের হার কমানোর চক্র অব্যাহত রাখতে পারে। পরবর্তী সুদ কমানোর ঘোষণা জুন বা জুলাইয়ের দিকে আসতে পারে।

অন্যদিকে, অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট প্লাটিনামের দাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ২ হাজার ৩৫৫ দশমিক ৬০ ডলারে নেমেছে। আর প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্স ১ হাজার ৮২৮ দশমিক ৫৮ ডলারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews