1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

খুলনায় সিআইডি অফিসে আগুন, পরে এসি বিস্ফোরণ

  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৪০ Time View

খুলনায় সিআইডি সদর দপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিআইডির রাসায়নিক পরীক্ষকের কক্ষের আসবাবপত্র পুড়ে গেছে।

সোমবার (১২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে সিআইডি ভবনের চতুর্থ তলার রাসায়নিক পরীক্ষকের কক্ষে আগুন লাগে। আগুন ওই কক্ষের সব জায়গায় ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ওই কক্ষের এসির বিস্ফোরণ ঘটে।

খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম সাংবাদিকদের বলেন, আগুন লাগার পর সিআইডি অফিসে এসির বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

জানতে চাইলে ফায়ার সার্ভিসের সাব-অফিসার আশরাফ হোসেন কালবেলাকে বলেন, দুপুর দেড়টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের প্রায় ৪০ মিনিট সময় লাগে।

তিনি আরও বলেন, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। রাসায়নিক পরীক্ষকের কক্ষের সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews