1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

অনির্দিষ্টকালের জন্য স্থগিত থালাপতি বিজয়ের শেষ সিনেমা

  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৪৮ Time View

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় সুপারস্টার থালাপতি বিজয় ইতোমধ্যে সিনেমা ছাড়ার ঘোষণা দিয়েছেন। ২০২৪ সালে নিজের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্রি কাঝাগম’ (Tamilaga Vettri Kazhagam)-এর প্রতিষ্ঠা করেছেন তিনি। এখন পুরোদস্তুর রাজনীতিবিদ অভিনেতা। আগামী তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনেও লড়বেন এ রাজনীতিবিদ। তাই অভিনয় ছেড়ে এখন শুধু রাজনীতিতেই মন দিতে চান বিজয়। ইতোমধ্যে কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে কথা চলছে তার। অভিনেতা সবুজ সংকেত দিলেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

সামনেই তামিলনাড়ু বিধানসভার ভোট। এখন শুধু মন দিয়ে রাজনীতি করতে চান তিনি। তাই অভিনয় জীবনকে ‘আলবিদা’ বলে দিয়েছেন অভিনেতা। সেই দিক থেকে দেখলে ‘জন নয়াগন’ তার শেষ ছবি। রাজনীতিতে যোগ দেওয়ার পর আর কোনো সিনেমায় অভিনয় করেননি তিনি। এটি ছিল বিজয়ের শেষ সিনেমা।

আগামীকাল শুক্রবার (৯ জানুয়ারি) মুক্তি পাওয়ার কথা ছিল ‘জন নয়াগন’ সিনেমাটি। বিজয়ের শেষ সিনেমা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তার ভক্ত-অনুরাগীরা। কিন্তু বুধবার সার্টিফিকেশন সংক্রান্ত জটিলতায় অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায় এইচ বিনোদ পরিচালিত ‘জন নয়াগন’-এর মুক্তি। হতাশ তার ভক্ত-অনুরাগীরা।

ছবি নিয়ে গত কয়েক মাস ধরেই জটিলতা তুঙ্গে উঠেছিল। প্রথমেই আপত্তি জানিয়েছিল সেন্সর বোর্ড। প্রযোজকদের অভিযোগ— এক মাস আগে সেন্সর বোর্ডের কাছে ছবি জমা দিলেও সার্টিফিকেট মেলেনি। শেষে ১৯ ডিসেম্বর বেশ কিছু দৃশ্য কাটছাঁট এবং সংলাপ মিউট করার পরামর্শ দেয় বোর্ড। কিন্তু সেই সিদ্ধান্ত পছন্দ হয়নি প্রযোজক সংস্থার। কারণ মূল তামিল সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় হিন্দি, তেলেগু, মালায়ালাম, কন্নড় ভাষায় ছবির মুক্তিও স্বাভাবিকভাবেই থমকে গেছে। সে জন্য তারা মামলা করেন মাদ্রাজ হাইকোর্টে।

এ দিন সিনেমা খতিয়ে দেখার জন্য নতুন কমিটি গঠন করার নির্দেশ দেন মাদ্রাজ হাইকোর্টের বিচারপতিরা। তবে এখনো রায় দেননি। এ পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল ছবি মুক্তির দিনক্ষণ। ইতোমধ্যে কর্নাটকসহ একাধিক রাজ্যের সিনেমা হলে শুক্রবারের নির্ধারিত শো বাতিল করে দেওয়া হয়েছে।

হল কর্তৃপক্ষ জানিয়েছেন, অনলাইনে যারা টিকিট কেটেছিলেন, তাদের টাকা অ্যাকাউন্টে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। আর যারা কাউন্টারে এসে টিকিট কেটেছিলেন, তারা ৮ জানুয়ারি হলে এসে টাকা ফেরত নিতে পারবেন।

‘জন নয়াগন’ সিনেমায় থালাপতি বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী পূজা হেগড়ে। আরও আছেন ববি দেওল, মমিতা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রিয়ামণি, নারাইন প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews