1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বেগম খালেদা জিয়াকে ছাড়া বাংলাদেশের ইতিহাস লেখা সম্ভব নয় : মোশাররফ

  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৩৬ Time View

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ এ বি এম মোশাররফ হোসেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপারসন নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সাংবিধানিক শাসন প্রতিষ্ঠার প্রতীক।

তিনি বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার আপসহীন নেতৃত্ব দেশের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে কুয়াকাটা রাখাইন মার্কেট মাঠে বিএনপি কুয়াকাটা পৌর শাখার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

এ বি এম মোশাররফ হোসেন বলেন, বেগম খালেদা জিয়াকে ছাড়া যেমন বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়, তেমনি বেগম জিয়াকে ছাড়া বাংলাদেশের ইতিহাস লেখা সম্ভব নয়। আজকের এ মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং একই সঙ্গে দেশবাসীর মুক্তি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা ও একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার জন্য আল্লাহর কাছে দোয়া করছি।

কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আজিজ মুসল্লির সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় কমিটির সদস্য খান রবিউল ইসলাম রবি, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, মহিপুর থানা বিএনপির সভাপতি আ. জলিল হাওলাদার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ।

আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দীন, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু, জামায়াতে ইসলামী কুয়াকাটা পৌর শাখার আমির মাওলানা শহিদুল ইসলাম, শ্রীশ্রী রাধা কৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নীহার রঞ্জন মণ্ডল, কুয়াকাটা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ জসিম উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার, যুবদল সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন ও যুবনেতা গাজী হানিফ।

দোয়া মোনাজাত পরিচালনা করেন কুয়াকাটা কেন্দ্রীয় বাইতুল আরজ জামে মসজিদে ইমাম আলহাজ কারি মো. নজরুল ইসলাম। এতে কলাপাড়া, মহিপুর এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews