1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

মোস্তাফিজকে ক্ষতিপূরণ দেওয়া প্রসঙ্গে যা বলছে আইপিএল কর্তৃপক্ষ

  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৩৬ Time View

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিলেও আর্থিক কোনো ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা নেই মোস্তাফিজুর রহমানের। যদিও চুক্তি বাতিলের পেছনে টাইগার পেসারের ব্যক্তিগত কোনো ভূমিকা নেই।

সে কারণেই অনেকের মনে হতে পারে, তবে কেন ক্ষতিপূরণ পাবেন না মোস্তাফিজ? এর নেপথ্যে রয়েছে আইপিএলের বিমা পলিসি।

গত মাসের আইপিএল নিলামে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার পর মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কেকেআর। তবে সম্প্রতি ভারতের হিন্দুত্ববাদী কয়েকটি গোষ্ঠীর আন্দোলনের মুখে বিসিসিআই হস্তক্ষেপ করে, যার ফলেই ফিজকে ছাড়তে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি।

এ ঘটনার পাল্টা পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কা থাকায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচ ভারতের পরিবর্তে অন্যত্র আয়োজনের দাবি জানানো হয়েছে।

মোস্তাফিজের চুক্তি বাতিল ঘিরে খেলোয়াড়দের অধিকার নিয়ে প্রশ্ন উঠলেও, সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে—বর্তমান আইপিএল বীমা কাঠামোর আওতায় ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ খুবই সীমিত।

পিটিআইকে নাম প্রকাশে অনিচ্ছুক এক আইপিএল-সংশ্লিষ্ট সূত্র বলেন, ‘আইপিএলের সব খেলোয়াড়ের বেতন বিমাকৃত। বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে সাধারণত ক্যাম্পে যোগ দেওয়ার পর বা টুর্নামেন্ট চলাকালে চোট পেলে ফ্র্যাঞ্চাইজি অর্থ পরিশোধ করে। সাধারণত বীমা থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত পাওয়া যায়।’

তবে মোস্তাফিজুর রহমানের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। কারণ তার চুক্তি বাতিল কোনো চোটজনিত কারণে বা ক্রিকেটীয় পারফরম্যান্স সংক্রান্ত নয়। ফলে কেকেআরের ওপর তাকে অর্থ পরিশোধের কোনো চুক্তিগত বাধ্যবাধকতা নেই।

সূত্র আরও বলে, ‘এই পরিস্থিতি বীমার আওতায় পড়ে না। তাই কেকেআরের এক টাকাও দেওয়ার আইনি দায় নেই। বিষয়টি দুর্ভাগ্যজনক হলেও মোস্তাফিজের সামনে একমাত্র পথ আইনি ব্যবস্থা নেওয়া। তাও আবার আইপিএল ভারতীয় আইনের অধীন। কোনো বিদেশি ক্রিকেটারই সাধারণত এই পথে যেতে চান না, এমনকি কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)-এ যাওয়ার ঝুঁকিও নেন না।’

সূত্রের মতে, বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটও আইনি পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে, ‘ভারত-বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক ভারত-পাকিস্তানের মতো নয়। এখনকার পরিস্থিতি আগামী বছরই বদলে যেতে পারে। এমন অনিশ্চয়তার মধ্যে আইনি লড়াইয়ে নামতে কেউই আগ্রহী হবেন না।’

সব মিলিয়ে, বড় অঙ্কে দলভুক্ত হয়েও কোনো শৃঙ্খলাভঙ্গ বা পেশাদারী ত্রুটি ছাড়াই মোস্তাফিজকে ক্ষতিপূরণ পাওয়া ছাড়াই আইপিএল ছাড়তে হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews