1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

কুয়াকাটায় ধরা পড়ল ৪ মণ ওজনের পাখি মাছ

  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৩৭ Time View

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির দুটি পাখি মাছ (সেইল ফিশ)। রোববার (৪ জানুয়ারি) সকালে মাছ দুটি মহিপুর মৎস্য বন্দরে বিক্রির জন্য আনা হলে এক নজর দেখতে ভিড় করেন উৎসুক মানুষ। মাছ দুটির মোট ওজন প্রায় ১৬০ কেজি (৪ মণ)।

মৎস্য আড়তদার ও স্থানীয় জেলেরা বলেন, বিশাল আকৃতির পৃষ্ঠীয় পাখনার কারণে মাছটি স্থানীয়ভাবে ‘পাখি মাছ’ বা ‘গোলপাতা’ নামে পরিচিত। গভীর সমুদ্রে জাল ফেললে অন্যান্য মাছের সঙ্গে মাঝে মাঝে এগুলো ধরা পড়ে।

মহিপুরের মাছ ব্যবসায়ী মোস্তাফিজ বলেন, উপকূলীয় এলাকায় পাখি মাছের তেমন চাহিদা না থাকায় প্রত্যাশিত দাম পাওয়া যায় না। পরে খোলা বাজারে উন্মুক্ত নিলামে মাছ দুটি মোট ২৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।

মাছ দুটি প্রতি কেজি ১৫৬ টাকা দরে কিনে নেন টিপু ফিসের মালিক টিপু। তিনি জানান, বাড়তি দামে বিক্রির আশায় মাছগুলো ঢাকায় পাঠানো হবে।

জেলে কামাল মাঝি বলেন, জাল টানার সময় অন্যান্য মাছের সঙ্গে এই দুটি পাখি মাছ ধরা পড়ে। চাহিদা কম থাকায় তুলনামূলক কম দাম পেয়েছি।

ক্রেতারা জানান, পাখি মাছ সচরাচর পাওয়া যায় না এবং এটি বিদেশেও রপ্তানি হয়। দেশের নামিদামি রেস্তোরাঁগুলোতে এ মাছের ভালো চাহিদা রয়েছে। মাছগুলো কেটে প্রক্রিয়াজাত করে ঢাকায় পাঠানো হবে।

এ বিষয়ে বেসরকারি সংস্থা ইকোফিশ-বাংলাদেশের গবেষণা সহকারী বখতিয়ার রহমান বলেন, সেইল ফিশ মহাসাগরের দ্রুততম মাছগুলোর একটি। এটি ঘণ্টায় প্রায় ১১০ থেকে ১৩০ কিলোমিটার বেগে চলতে পারে। নৌকার পালের মতো বড় পৃষ্ঠীয় পাখনার কারণে একে ‘সেইল ফিশ’ বলা হয়। শিকারের সময় রং পরিবর্তনের সক্ষমতাও রয়েছে এ মাছের।

কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, পাখি মাছ মূলত গভীর সমুদ্রের মাছ। বৈজ্ঞানিকভাবে একে সেইল ফিশ বলা হয়। এ অঞ্চলের জেলেরা একে পাখি মাছ নামে চেনে। মাছটি অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিগুণসমৃদ্ধ, যা মানবদেহের জন্য উপকারী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews