1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন হাসান মামুন

  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩০ Time View

পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিন্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন। ইতোমধ্যে তিনি মনোনয়নপত্র সংগ্রহ শেষে সোমবার দুপুরে পটুয়াখালীর দশমিনা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় তার সাথে দশমিনা ও গলাচিপা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হাসান মামুনের মনোনয়পত্র জমা দেওয়ার খবরে দলের শত শত নেতাকর্মী উপস্থিত হন।

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন বলেন, বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে আমি নির্বাচনে অংশ নিতে এসেছি। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেব। দল আমার বিরুদ্ধে যে সাংগঠনিক ব্যবস্থা নেবে- তা আমি গ্রহণ করেই নির্বাচনে এসেছি। আমি দীর্ঘ ১৭ বছর ধরে দল এবং মানুষের পাশে আছি। উন্নয়নবঞ্চিত দশমিনা-গলাচিপার নতুন পরিকল্পনা নিয়ে আমরা ভোটারের কাছে যাব। আমার বিশ্বাস মানুষ আমাদের সমর্থন দিয়ে আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী করবেন।

নির্বাচনে শেষপর্যন্ত থাকা প্রসঙ্গে হাসান মামুন বলেন, ফ্রট রাজনৈতিক দলের স্ট্যান্ডবাজির বিপরীতে এবং বিএনপির নেতাকর্মী ও দলের বিজয় নিশ্চিত করতে আমি নির্বাচনে অংশ নিচ্ছি।

এদিকে পটুয়াখালী-৩ আসনে বিএনপির জোট থেকে মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সোমবার বিকালে গলাচিপা উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়াও মো. মিজানুর রহমান বাবু নামে একজন সোমবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উল্লেখ্য, দশমিনা-গলাচিপায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৮৭১ জন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews