1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

ক্লাশ শেষে বাড়ি ফেরা হলো না মাদ্রাসাছাত্রের

  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫২ Time View

কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে ঢাকাগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন।

মহাসড়কের মোস্তফাপুর অটোবিচ রাইসমিলের কাছে মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম মো. সাইফুল (১৭)। তিনি উপজেলার মজিদবাড়িয়া গ্রামের জাকির হোসেন ছেলে। সাইফুল নাওভাঙা কামিল মাদ্রসার দাখিল শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, সাইফুল পাখিমারা বাজারে কোচিং সেন্টারে ক্লাশ শেষ করে নিজে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কুয়াকাটা থেকে ঢাকাগামী একটি বাস সজোরে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম জানান, আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews