1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

জামায়াতপন্থিদের নিয়ে ভিসির বিজয় উদযাপন, বিএনপিপন্থিদের নিয়ে প্রো-ভিসির প্রতিবাদ

  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮ Time View

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের বিরুদ্ধে জামায়াত-শিবিরপন্থিদের নিয়ে বিজয় দিবস উদযাপনের অভিযোগ উঠেছেন। এই অভিযোগে অনুষ্ঠান বয়কটসহ বিক্ষোভ প্রদর্শন করে প্রতিবাদ জানিয়েছে উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহানের নেতৃত্বে বিএনপিপন্থি শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

পরবর্তীতে আলাদাভাবে তারা বিজয় দিবস উদযাপন করেন।

মঙ্গলবার সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম প্রশাসনিক ভবনের সামনে ট্রেজারার অধ্যাপক আব্দুল লতিফসহ জামাত-শিবিরপন্থি শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে পুষ্পস্তবক অর্পণের জন্য শহীদ মিনারের উদ্দেশে রওনা দিলে ক্যাম্পাসের হেলথ কেয়ার সংলগ্ন স্থানে তাদের লক্ষ্য করে নানা স্লোগান দেন বিএনপি-ছাত্রদলপন্থি শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় উপচার্যসহ জামায়াত-শিবিরপন্থি শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বিএনপিপন্থিরা স্লোগানে স্লোগানে বলেন, ‘রাজাকারের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’; ‘রাজাকারের আস্তানা ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও।’

পরে সকাল সাড়ে ১০টায় উপ-উপচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান ও বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ইউট্যাবের পবিপ্রবির সভাপতি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক ড. মামুন অর রশিদের নেতৃত্বে একটি বিজয় র‌্যালি বের হয়। সেখানেও রাজাকারবিরোধী নানা স্লোগান দেওয়া হয়।

এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড.এসএম হেমায়েত জাহান সাংবাদিকদের বলেন, বিজয়ের মতো মহান দিবসকে উপাচার্য একাত্তরের পরাজিত শক্তিকে নিয়ে উদযাপন করবে- এটা সহ্য করা যায় না। এছাড়া অনেকদিন পর্যন্তই তাকে সতর্ক করা হয়েছে।

অভিযোগের বিষয়ে পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, এটা জাতীয় প্রোগ্রাম। আমরা সবাইকে দাওয়াত দিয়েছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews