1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বাকেরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪ Time View

বাকেরগঞ্জ প্রতিনিধি :
বরিশালের বাকেরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের শ্যামপুর বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের নেতৃত্বে বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলী হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ, উপজেলা সমবায় কর্মকর্তা সাইদুর রহমান, বাকেরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. মাজহারুল ইসলাম, বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার সোহেল রানা এবং বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান রোমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া আলোচনা সভা এবং সন্ধ্যার পর বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews