1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

সন্দেহভাজন ফয়সালের বাড়ি বাউফলে, এলাকায় থাকেন না পরিবারের কেউ

  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪ Time View

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন যুবক ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলের (দাউদ খান) বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়।

পুলিশের তথ্য অনুযায়ী, ফয়সাল করিম মাসুদের স্থায়ী ঠিকানা বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কেশবপুর কলেজ সংলগ্ন এলাকায়। তার বাবার নাম হুমায়ুন কবির। তিনি বর্তমানে ঢাকার আদাবরের থানাধীন পিস কালচার হাউজিং সোসাইটিতে বসবাস করেন। ফয়সালের বিরুদ্ধে আদাবর থানায় মামলা রয়েছে।

সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি। এর আগে গত মাসে আদাবরে একটি স্কুলে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুটের ঘটনায় তিনি গ্রেপ্তার হন। তবে এক মাসেরও কম সময়ের মধ্যে জামিনে মুক্তি পান।

স্থানীয়রা জানান, এখানকার জমিজমা বিক্রি করে বহু আগেই তারা ঢাকায় চলে গেছেন। তার বাবা পড়াশোনা শেষ করার পর থেকেই ঢাকায় থাকেন। ফয়সালকে আমরা আগে কখনো দেখিনি। অন্তত ৫০ বছর আগে এলাকা ছাড়ে পরিবারটি। ১০-১২ বছর আগে পুরোনো বসতঘরটিও হুমায়ুন কবির বিক্রি দিয়েছে।

বাউফল থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, স্থায়ী ঠিকানা উপজেলার কেশবপুরে খোঁজ নিয়ে তেমন কিছু পাওয়া যায়নি। অন্তত ৫০ বছর আগে ওই পরিবারটি এলাকা ছেড়ে যায়। ১০-১২ বছর আগে পুরোনো বসতঘরটিও ওর বাবা বিক্রি করে দেয়। বিস্তারিত জানার জন্য এর পরেও আমরা খোঁজখবর রাখছি।

পটুয়াখালীর পুলিশ সুপার মো. আবু ইউসুফ বলেন, আমরা খবর পাওয়ার পর থেকেই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাউফলসহ সংশ্লিষ্ট এলাকায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা খোঁজ নিয়ে দেখেছি, ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলের পরিবারের কেউ বর্তমানে ওই বাড়িতে বসবাস করছেন না। তারা অনেক আগেই সব সম্পত্তি বিক্রি করে এলাকা ছেড়ে গেছেন। এরপর সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবিলায় ওই এলাকায় বাড়তি নজরদারি রাখা হয়েছে। এখানে তার উপস্থিতি পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews