1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বাউফলে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে মিছিল

  • Update Time : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯ Time View

পটুয়াখালীর বাউফলে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছেন মনোনয়নবঞ্চিত মুনির হোসেন ও ফারুক আহমেদ তালুকদারের অনুসারী নেতাকর্মীরা।

গত ৪ ডিসেম্বর পটুয়াখালী-২ বাউফল আসনে দলীয় প্রার্থী হিসেবে সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর থেকে ক্ষোভে ফুঁসে ওঠেন মনোনয়নবঞ্চিত দুই নেতা মুনির হোসেন ও ফারুক তালুকদারের অনুসারীরা।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা বিএনপির কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মিলাদের আয়োজন করা হয়। দোয়া মিলাদ শেষে কয়েক হাজার নেতাকর্মী স্থানীয় পাবলিক মাঠে সমবেত হন।

পরে তারা কাফনের কাপড় পরে দলীয় মনোনীত প্রার্থী শহিদুল আলমের নাম প্রত্যাহারের জন্য স্লোগান দেন। ‘মনির-ফারুক দুই ভাই, রাজপথ ছাড়ি নাই’। ‘আনারসের মনোনয়ন, মানি না মানব না,’ ‘সিন্ডিকেটের মনোনয়ন, মানি না মানব না’। এসব স্লোগান ধরে নেতাকর্মীরা মিছিল নিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

মিছিলের নেতৃত্ব দেন বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল জব্বার মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক হাজী পলাশ প্রমুখ।

মিছিল শেষে বিএনপি নেতা হাজী পলাশ সাংবাদিকদের বলেন, সাবেক এমপি শহিদুল আলম ২০০৮ সালের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর বিপক্ষে গিয়ে আনারস মার্কার প্রার্থীর পক্ষে কাজ করেছেন। তার সঙ্গে উপজেলা বিএনপির কোনো সম্পর্ক নেই। অবিলম্বে শহিদুল আলমের নাম পরিবর্তন করে ত্যাগী নেতা মুনির হোসেন বা ফারুক তালুকদারকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি করেন তিনি। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews