1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিলের মঞ্চে অগ্নিসংযোগ

  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৫২ Time View

পটুয়াখালীর বাউফলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলের সভামঞ্চে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৮ ডিসেম্বর) গভীর রাতে বাউফল পাবলিক মাঠে স্থাপিত মঞ্চে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সেখানে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল ও বিএনপির মনোনীত প্রার্থী শহীদুল আলম তালুকদারের জনসভা হওয়ার কথা ছিল। তিনি পটুয়াখালী-২ (বাউফল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী।

দলীয় সূত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর বিএনপি ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে। এর মধ্যে পটুয়াখালী-২ (বাউফল) আসনে শহীদুল আলম তালুকদারকে মনোনয়ন দেওয়া হয়।

মঙ্গলবার ঢাকা থেকে তিনি বাউফলে এসে দোয়া-মোনাজাত ও জনসভায় ভাষণ দেওয়ার কথা ছিল। এ উপলক্ষে পাবলিক মাঠে মঞ্চ নির্মাণ করা হলেও রাতের অন্ধকারে দুর্বৃত্তরা তাতে আগুন ধরিয়ে দেয়।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মনোনীত প্রার্থীর ছোট ভাই তসলিম তালুকদার বলেন, শহিদুল আলম বাউফলের জনপ্রিয় নেতা। তার জনপ্রিয়তার কারণেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এখন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। কিছু ব্যক্তি বিভেদ সৃষ্টি করে দলের ক্ষতি করছে। মঞ্চে আগুন লাগিয়ে সাবেক এমপির জনপ্রিয়তা কমানো যাবে না। জনগণ আমাদের সঙ্গেই আছে।

অগ্নিকাণ্ডের বিষয়ে বাউফল থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, সোমবার রাত ২টার দিকে দোয়া মাহফিলের মঞ্চে আগুন লাগার খবর পেয়ে আমি পুলিশ টিমসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। কে বা কারা আগুন দিয়েছে তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাটি তদন্তাধীন। প্রকৃত ঘটনা উদঘাটন সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews