1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ বিস্ফোরণ: শিশু-নারীসহ একই পরিবারে দগ্ধ ৪

  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪০ Time View

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর পাটাততা গ্রামে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে ভোর চারটার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।

দগ্ধরা হলেন—জরিনা বেগম (৬৫), আলাউদ্দিন (৩৫), সাথিয়া আক্তার (১৪) ও সাইমা (৪)।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা সালমা আক্তার জানান, তার ভাতিজিদের বাড়িতে পাইপলাইনের গ্যাস দিয়ে রান্নাবান্না চলতো। রাতে গ্যাস লাইনে লিকেজ হওয়ায় ঘরের ভেতর গ্যাস জমে যায়। এরপর হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং তার ভাতিজি ও পরিবারের তিন সদস্য দগ্ধ হন। পরে ভোরে তারা সবাইকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন।

জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান দুপুরে জানান, ভোরের দিকে সোনারগাঁ এলাকা থেকে চারজন দগ্ধ রোগীকে জরুরি বিভাগে আনা হয়েছে। দগ্ধদের মধ্যে জরিনা বেগমের শরীরের ২০ শতাংশ, আলাউদ্দিনের ৪০ শতাংশ, সাথিয়া আক্তারের ১২ শতাংশ এবং সাইমার ৩০ শতাংশ পুড়ে গেছে।

তিনি আরও জানান, আলাউদ্দিনের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে। অন্য তিনজনকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনে তাদেরও ওয়ার্ডে স্থানান্তর করা হতে পারে। ঘটনাটি সোনারগাঁও থানা পুলিশকে জানানো হয়েছে বলেও তিনি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews