1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

পরীক্ষা না নেওয়ায় শিক্ষকদের আটকে অভিভাবক-শিক্ষার্থীদের বিক্ষোভ

  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬ Time View

বরিশালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতির মধ্যেও শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অভিভাবকদের সহায়তায় পরীক্ষা গ্রহণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।

আন্দোলনের কারণে বুধবার (০৩ ডিসেম্বর) সকাল ১০টার পরীক্ষা গ্রহণ কার্যক্রম শুরু হয় বেলা ১১টায়।

এর আগে বুধবার সকালে বরিশাল নগরীর গির্জামহল্লা এলাকার ৮৮ নম্বর ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে পরীক্ষা না নেওয়ার বিক্ষোভ করে শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা শিক্ষকদের অফিস কক্ষে তালাবদ্ধ করে রেখে বিদ্যালয়ের সামনে ব্যস্ততম গির্জামহল্লা সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় চরম যানজট। পরে শিক্ষার্থী ও অভিভাবকদের তোপের মুখে পরীক্ষা নেওয়া হয়।

অভিভাবক ও শিক্ষার্থীরা জানান, পরীক্ষা বন্ধ থাকলে আগেই জানিয়ে দেওয়া উচিত ছিল। কিন্তু স্কুলে আসার পর কক্ষ থেকে বের করে দেওয়া অন্যায় হয়েছে। অভিভাবক এবং শিক্ষার্থীরা সেই অন্যায়ের প্রতিবাদ করেছে।

বিদ্যালয়টির আন্দোলনরত সহকারী শিক্ষকরা বলেন, কমপ্লিট শাটডাউন আমাদের কেন্দ্র ঘোষিত কর্মসূচি। সারা দেশের ন্যায় বরিশালেও তারা এ কর্মসূচি পালন করা হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ কর্মসূচি চলবে।

ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা বলেন, সহকারী শিক্ষকরা আন্দোলন করায় পরীক্ষা শুরু করতে বিলম্ব হয়েছে। পাশাপাশি শিক্ষার্থী এবং অভিভাবকদের আন্দোলনের বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। তাদের নির্দেশে এবং অভিভাবকদের সহায়তায় প্রধান শিক্ষক হিসেবে একাই শিক্ষার্থীদের ক্লাস নিয়েছি।

শুধু ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েই নয়, বরিশালের বেশ কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের সহায়তায় শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করেছেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews