1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

হাসপাতালে ভর্তির আগে শেষ পোস্টে যা লিখেছিলেন ধর্মেন্দ্র

  • Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৩২ Time View

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুতে শিল্পী মহল ও ভক্তদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। ব্যক্তিগত জীবন, কাজের অভিজ্ঞতা ও পুরোনো স্মৃতি নিয়মিতই সামাজিক মাধ্যমে ভাগ করে নেওয়া ‘হি-ম্যান’ খ্যাত এই তারকার শেষকৃত্যের ছবি ও ভিডিওতে এখন ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া।

এই মুহূর্তে নেটদুনিয়ায় সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে ধর্মেন্দ্রর শেষ ইনস্টাগ্রাম পোস্টটি। ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখতে তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন—কখনো কবিতা, কখনো মনের কথা লিখে শেয়ার করতেন নিয়মিত।

গত অক্টোবরে তার করা শেষ পোস্টে আসন্ন উৎসব ‘দশেরা’ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। সেখানে লিখেছিলেন, ‘সামনেই নতুন বছর, সকলে সুস্থ থাকুন, উন্নতি হোক সকলের।’

নভেম্বরের শুরুতেই তার অসুস্থতার খবর সামনে আসে। এর আগেও একবার মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছিল দেওল পরিবার। অবশেষে বর্ষীয়ান এই অভিনেতার প্রয়াণে বলিউডের স্বর্ণযুগের এক অধ্যায়ের ইতি ঘটল। অসংখ্য কালজয়ী সিনেমা উপহার দেওয়া এই তারকার মৃত্যু ভক্তদের হৃদয়ে গভীর শূন্যতা তৈরি করেছে।

ধর্মেন্দ্রর শেষকৃত্যে তাকে শেষ শ্রদ্ধা জানাতে মুম্বাইয়ে হাজির হয়েছিলেন বলিউডের বহু তারকা—অক্ষয় কুমার, সালমান খান, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, জায়েদ খান, অমিতাভ বচ্চন, সিদ্ধার্থ রায় কাপুর, জ্যাকি শ্রফ, আমির খান, অভিষেক বচ্চন, অগস্ত্য নন্দা, সঞ্জয় দত্ত ও অনিল কাপুর।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews