1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

‘নির্বাচনকে রক্ষা করা যাবে কি’

  • Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৬০ Time View

নির্বাচনকে রক্ষা করা যাবে কি বলে প্রশ্ন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। সম্প্রতি এক টেলিভিশন টক শোতে এ প্রশ্ন তোলেন তিনি।

সারোয়ার তুষার বলেন, ‘ধারাবাহিক পদক্ষেপ নিয়ে জনগণের মধ্যে স্বস্তি আনতে হয়। সেরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না। তিনটা ভুয়া নির্বাচনের পরে এবার নির্বাচন হচ্ছে। পুরো দেশবাসীর প্রত্যাশা, বাইরের বিশ্বসহ সবার প্রত্যাশা যে একটা সুষ্ঠু নির্বাচন হবে।’

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা অনেকবার বলেছেন যে তিনি বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন করবেন। ঐতিহাসিক নির্বাচন করবেন। সর্বশেষ উনি (প্রধান উপদেষ্টা) বলেছেন যে দেশ রক্ষা নির্বাচন করবেন। কিন্তু বাস্তব পরিস্থিতি সেরকম কোনো আভাস কিংবা ইঙ্গিত দিচ্ছে না। বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন দূরে থাক, স্ট্যান্ডার্ড সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ এখন আছে কি না সেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়।’

তুষার বলেন, ‘বড় দলগুলোর মধ্যে একটা সাইকোলজি দেখা যাচ্ছে যে পেশি শক্তি দেখাতে হবে। বড় বড় বাইক শোডাউন দেখবেন এবং সেই বাইক শোডাউনগুলোতে এই পর্যন্ত সারা দেশে সম্ভবত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শাহজাহান চৌধুরী প্রকাশ্য জনসভায় বলেছেন, আমাদের আন্ডারে সমস্ত প্রশাসনকে নিতে হবে। আমাদের কথামত গ্রেফতার হবে। আমাদের কথামতো মামলা হবে এবং তারা আমাদেরকে প্রোটোকল দেবে। প্রশাসনকে আগেই নিয়ন্ত্রণ নিয়ে নিতে হবে।’

এনসিপির এই নেতা আরও বলেন, ‘উনি (শাহজাহান) এমপিওভুক্ত শিক্ষকদের কথাও বলেছেন। কারণ নির্বাচনটা কনডাক্ট করার ক্ষেত্রে তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। ফলে ওনার ইনটেনশনটা খুব পরিষ্কার। এই বক্তব্য দেওয়ার পর এখন পর্যন্ত এক-দুই দিন কেটে গেল। কিন্তু জামায়াতের কোনো আনুষ্ঠানিক বিবৃতি চোখে পড়ে নাই।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews